Cox News

কুতুপালং বাজারে সরকারি জায়গায় ফের অবৈধ নির্মাণের অভিযোগ: ইউএনও বললেন, “দ্রুত ব্যবস্থা নেওয়া হবে”

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুতুপালং বাজারে সরকারি জায়গায় ফের অবৈধ নির্মাণের অভিযোগ: ইউএনও বললেন, “দ্রুত ব্যবস্থা নেওয়া হবে”

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে কাঁচা বাজারের রাস্তার পূর্ব পাশে মাহমুদুল হক মার্কেটে উপজেলা প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেওয়া সরকারি জায়গায় আবারও অবৈধভাবে ঝুপড়ি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে সেখানে নতুন করে নির্মাণকাজ চলছে।

কুতুপালং বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরও সরকারি জমিতে পুনরায় স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : #উখিয়া #কুতুপালং

Cox News

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুতুপালং বাজারে সরকারি জায়গায় ফের অবৈধ নির্মাণের অভিযোগ: ইউএনও বললেন, “দ্রুত ব্যবস্থা নেওয়া হবে”

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে কাঁচা বাজারের রাস্তার পূর্ব পাশে মাহমুদুল হক মার্কেটে উপজেলা প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেওয়া সরকারি জায়গায় আবারও অবৈধভাবে ঝুপড়ি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে সেখানে নতুন করে নির্মাণকাজ চলছে।

কুতুপালং বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরও সরকারি জমিতে পুনরায় স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x