Cox News

হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সেলিম উদ্দিন:

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি জকির (২৬)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫, সিপিসি-২।

র‍্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কুতুপালং বাজার এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

শনিবার (৯ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে র‍্যাব-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল কুতুপালং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত জকিরের পিতার নাম জামাল হোসেন এবং মাতার নাম দিল বাহার। তিনি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক-এ/১০, এসসিএন-১৬২৪২২ এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার তথ্য অনুযায়ী, জকিরের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলাটিতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, অপরাধ দমনে তাদের গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : #উখিয়া #গ্রেফতার

Cox News

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x