Cox News

উখিয়ার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের পাশের হার মাত্র ৩৩.৭৯ শতাংশ। ইতিহাসের সর্বনিম্ন ফল: শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের পাশের হার মাত্র ৩৩.৭৯ শতাংশ। ইতিহাসের সর্বনিম্ন ফল: শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: 

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত খারাপ ফলাফল নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠার পর থেকে এবারের ফলাফলই সর্বনিম্ন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।

তথ্য সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় থেকে মোট ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৩ জন ছাত্র এবং ১৪৩ জন ছাত্রী ছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৩ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী, অর্থাৎ মোট ৭৩ জন শিক্ষার্থী। সে হিসাবে বিদ্যালয়টির পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৩৩.৭৯ শতাংশ।

এমন ফলাফলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তাদের দাবি, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান আরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন ছিল।

উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, “ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এটি সর্বনিম্ন পাশের হার। আগের যেকোনো বছরের তুলনায় এবার ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক বলেন, “স্কুলের পক্ষ থেকে পরীক্ষার আগে প্রস্তুতি ভালো ছিল, তারপরও এবারের ফলাফল অত্যন্ত হতাশাজনক। তাও বলতে গেলে তো অনেক কথা বলা যায় কিন্তু এসব বলতে চাচ্ছি না। কিন্তু এবারের পাশের হার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সর্বনিম্ন পাশের হার। এবারের রেজাল্ট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে ভালো রেজাল্ট হয় সেই বিষয়ে কাজ করবো আমরা।

বিষয় : #উখিয়া #ভালুকিয়া

Cox News

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

উখিয়ার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের পাশের হার মাত্র ৩৩.৭৯ শতাংশ। ইতিহাসের সর্বনিম্ন ফল: শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x