Cox News

শিক্ষা ও ক্যারিয়ার

পার্বত্য ফাউন্ডেশনের উদ্যোগে মহিলা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ

মো ইনতাজ হোসেন বান্দরবান:বান্দরবানের লামায় পার্বত্য ফাউন্ডেশনের সহযোগিতায় লামা দারুন নাজাত ইব্রাহিমা কামরুন্নাহার মহিলা হেফজখানা ও এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফ হুজুর, পার্বত্য ফাউন্ডেশনের লামা উপজেলা সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম, সদস্য মো. ইলিয়াস উদ্দিন ও সদস্য মো. ইমরুল কায়েস রবিন।এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কোরআন অধ্যয়নে উৎসাহিত করার পাশাপাশি মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে পার্বত্য ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পার্বত্য ফাউন্ডেশনের উদ্যোগে মহিলা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ