Cox News

কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দুই খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক:উখিয়ার কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অবস্থিত দুটি খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।অদ্য ১০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১২টা ১২.০০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ সময় আইনটির ৫৩ ধারায় উক্ত দুটি খাবারের দোকানকে সর্বমোট ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয়।অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ বা মানহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দুই খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৮ হাজার টাকা