Cox News

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল নতুন আশার ছোঁয়া: বান্দরবানে টিন বিতরণ করল ‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল নতুন আশার ছোঁয়া: বান্দরবানে টিন বিতরণ করল ‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’

প্রসেনজিত বড়ুয়া:

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’। সংগঠনটির উদ্যোগে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ১৮টি মারমা, বড়ুয়া ও মুসলিম পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে টিন বিতরণ করা হয়েছে।

দুর্যোগে বিধ্বস্ত পরিবারের মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণে সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রতিটি পরিবারকে এক বান করে টিন প্রদান করা হয়, যা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘সংসারে সব প্রাণী সুখি হোক, মানবতার জয় হোক’—এই মানবিক চেতনাকে ধারণ করে পরিচালিত কর্মসূচিটি স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই সহায়তা কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করেছেন স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এবং স্পেন সার্বজনীন বৌদ্ধবিহারের দায়ক-দায়িকারা। পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সমন্বয় ও সহায়তা করেন স্পেন সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলায়ন ভিক্ষু।

টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার আধুনগর জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ ও সংগঠনের সভাপতি ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু, স্পেনপ্রবাসী নয়ন বড়ুয়া ও তাঁর সহধর্মিণী জয়া বড়ুয়া, চট্টগ্রাম নিবাসী শাওন বড়ুয়া ও তাঁর সহধর্মিণী মুক্তা বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সুব্রত বড়ুয়া, শুভম বড়ুয়া অপু এবং বান্দরবানে মানবিক কার্যক্রমে সহযোগিতাকারী সমাজকর্মী রিমন বড়ুয়া।

উদ্যোক্তারা বলেন, মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই তাদের পথচলা। দুর্যোগ, সংকট কিংবা অসহায়ত্বের মুহূর্তে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত শিক্ষা। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই সহায়তা শুধু নির্মাণসামগ্রী নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর এক টুকরো আশা হয়ে এসেছে। সংগঠনটির এই উদ্যোগ মানবিক সহমর্মিতার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

বিষয় : #বান্দরবান #সহযোগিতা

Cox News

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল নতুন আশার ছোঁয়া: বান্দরবানে টিন বিতরণ করল ‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x