Cox News

মেরিন ড্রাইভের ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মেরিন ড্রাইভের ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ পরিদর্শন শেষে কক্সবাজার ফেরার পথে মেরিন ড্রাইভের ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় মেরিন ড্রাইভ সড়কের ভাঙন ও উপকূলীয় এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন পানিসম্পদ মন্ত্রী। পরে শাহপরীরদ্বীপ বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

Cox News

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেরিন ড্রাইভের ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x