Cox News

সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সার: তীব্র সংকটে স্থানীয় কৃষকরা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সার: তীব্র সংকটে স্থানীয় কৃষকরা

জিসেন বড়ুয়া:

দেশে যেখানে কৃষকরা সময়মতো সার না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, ঠিক তখনই সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে সার চলে যাচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারে। স্থানীয় কৃিষক ও সচেতন মহলের প্রশ্ন—কৃষকের জন্য বরাদ্দকৃত সার কীভাবে সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে যাচ্ছে, অথচ দেশের সাধারণ চাষিরা তা থেকে বঞ্চিত হচ্ছেন?

​কৃষকদের অভিযোগ, দেশের অভ্যন্তরে কৃত্রিম সংকট তৈরি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও চোরাচালানি অধিক মুনাফার লোভে সীমান্ত পার করে মিয়ানমারে সার পাচার করছে। এর ফলে একদিকে যেমন মাঠপর্যায়ে কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক চাষিরা।

​জনসাধারণের দাবি, এই চোরাচালানের মূল হোতা ও নেপথ্যের কারিগররা কারা এবং কাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় এই অবৈধ বাণিজ্য চলছে, তা অবিলম্বে খতিয়ে দেখা জরুরি। এরা শুধু চোরাচালানিই নয়—এরা দেশে শত্রু,অর্থনীতি এবং জনগণের শত্রু।

Cox News

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সার: তীব্র সংকটে স্থানীয় কৃষকরা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x