জিসেন বড়ুয়া:
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে তল্লাশির সময় একটি দামি প্রাইভেটকারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি।
বিজিবি জানায়, গাড়িটির বাহ্যিক অবস্থা দেখে ভেতরে মাদক লুকানো থাকার বিষয়টি বোঝার উপায় ছিল না। পরে বিশেষভাবে তল্লাশি চালিয়ে গাড়ির নিচে তৈরি করা গোপন স্থানে ইয়াবাগুলো পাওয়া যায়।
এ ঘটনায় মো. এরফান (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোন। বিজিবির দাবি, এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।