Cox News

দেশি মুরগির বদলে ‘সোনালি’, এনজিও কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশি মুরগির বদলে ‘সোনালি’, এনজিও কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে দেশি মুরগি বিতরণের প্রকল্পে সোনালি মুরগি দেওয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মুক্তি কক্সবাজার’-এর টেকনিক্যাল অফিসার-লাইভস্টক ইমাম মোহাম্মদ আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

​রোববার সকালে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম পাড়ার দুই শতাধিক পরিবারের মধ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মুক্তি কক্সবাজারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষণ শেষে প্রতিটি পরিবারকে ৫টি করে দেশি মুরগি এবং ভার্মি কম্পোস্ট সার দেওয়ার কথা ছিল। তবে বিতরণকালে দেখা যায়, নির্ধারিত দেশি মুরগির পরিবর্তে সোনালি জাতের মুরগি দেওয়া হচ্ছে।

​বিষয়টি ধরা পড়ার পর উপস্থিত উপকারভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বেনিফিসিয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের দেশি মুরগি পালনের প্রশিক্ষণ দিয়ে বলা হয়েছিল দেশি মুরগিও দেওয়া হবে। কিন্তু হাতে দেওয়ার পর দেখি এগুলো সোনালি মুরগি। প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করতেই দেশির বদলে কম দামি সোনালি মুরগি গছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।”

​ঘটনার পরপরই বিতরণ করা সোনালি মুরগিগুলো ফেরত নেওয়া হয়। অনিয়মের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমাম মোহাম্মদ আবু হেনাকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। আগামী ২১ সেপ্টেম্বর থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে রামু প্রজেক্ট অফিসে সংযুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র জানান, সংস্থাটি কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Cox News

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দেশি মুরগির বদলে ‘সোনালি’, এনজিও কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x