Cox News

উখিয়ায় ১৮ লাখ টাকার ইয়াবাসহ টমটম চালক গ্রেপ্তার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় ১৮ লাখ টাকার ইয়াবাসহ টমটম চালক গ্রেপ্তার

মুসলিম উদ্দিন:

কক্সবাজারের উখিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও কঠোর আভিযানিক নজরদারির তোপে ভেস্তে গেছে ইয়াবা পাচারের আরও একটি বড় কৌশল। সীমান্ত এলাকা থেকে অভিনব কায়দায় ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) গোপন প্রকোষ্ঠে বহনকালে ১৮ লাখ টাকা মূল্যের ৬হাজার পিস ইয়াবাসহ মোঃ মোবারক (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়। ​গ্রেপ্তারকৃত মোবারক উখিয়া উপজেলার ১ নং হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের এমদাদুল হকের ছেলে। ​সূত্রে জানা যায়, উখিয়া থানার এসআই (নিঃ) উত্তম কুমার সূত্রধরের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে ইয়াবার একটি বড় চালান কোর্টবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদের সত্যতা পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মরিচ্যা টু কোর্টবাজারগামী পাকা রাস্তার একটি কনভেনশন হলের সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটকে ফেলে। এ সময় চালক পলায়নের চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে চালকের দেখানো মতে ইজিবাইকের ড্রাইভিং সিটের নিচ থেকে কস্টেপ পেঁচানো ৩টি বান্ডিলে রক্ষিত ৬হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, "উখিয়াকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত ও বিশেষ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকের চালানের খবর পাওয়া মাত্রই আমাদের টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সীমান্ত পথ দিয়ে যেকোনো উপায়ে মাদক পাচারের চেষ্টা করা হোক না কেন, পুলিশের নজরদারি এড়িয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। মাদকের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

Cox News

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় ১৮ লাখ টাকার ইয়াবাসহ টমটম চালক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x