Cox News

জালে আটকা অজগর উদ্ধার করে বনবিভাগে দিলেন যুবক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জালে আটকা অজগর উদ্ধার করে বনবিভাগে দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় বাড়ির আঙ্গিনার জালে আটকা পড়া প্রায় ২৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে লোকালয়ে ঢুকে বাড়ির আঙ্গিনার জালে আটকা পড়ে অজগরটি। শনিবার সকালে খবর পেয়ে জালিয়াপালং ইউনিয়নের যুবক নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে সুস্থ ও নিরাপদ অবস্থায় সাপটি উখিয়া রেঞ্জ কার্যালয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

নুরুল আমিন বলেন, “ডিসকভারি চ্যানেলের ভিডিও দেখে সাপ উদ্ধারে আগ্রহ ও সাহস তৈরি হয়। পরে বিষধর ও বিষমুক্ত সাপ উদ্ধারের কৌশল সম্পর্কেও জ্ঞান অর্জন করি।”

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “স্থানীয় এক যুবক একটি বার্মিজ অজগর উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন। সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। নিরাপদে গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে।”

Cox News

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জালে আটকা অজগর উদ্ধার করে বনবিভাগে দিলেন যুবক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x