সেলিম উদ্দিন:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার, উখিয়ার নেতৃত্বে কুতুপালং বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মুসলিম ফার্মেসিকে ৮০ হাজার টাকা, হাশেম ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং আইডিয়াল বেকার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. এহেচান উল্লাহ সিকদার, ড্রাগ সুপার ফরহাদ এবং স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আলম।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।