নিজস্ব প্রতিবেদক:
লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১৫ আগস্ট) কক্সবাজারের রামু রোড ও উখিয়ার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ৪ নং ফিডার (রামু রোড) এবং ৬ নং ফিডারের আওতাধীন পাগলিরবিল-মরিচ্যা এলাকার উখিয়ার তেলখলা, ঝুমকটা, চরপাড়া, বানিয়ার দোকান, রহমানিয়া মাদ্রাসা পাড়া, বড়ুয়াপাড়া, পাগলিরবিল ও পাতাবাড়ি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নির্ধারিত সময়ে লাইন রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এ সময় এলাকাবাসীকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।