Cox News

ইয়াবাসহ শিক্ষক আটক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইয়াবাসহ শিক্ষক আটক
আটক শিক্ষক আব্দুর রহিম।

জয়পুরহাটের ক্ষেতলালে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে উপজেলার কাচারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহিম ক্ষেতলাল সরকারি পাইলট মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল কাচারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুর রহিমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও জানা গেছে, সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি পূর্বে চিকিৎসা সনদ নিয়ে তিনি একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন বলেও জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে শিক্ষক আব্দুর রহিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরও পড়ুনআরও পড়ুননাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী জানান, কোনো শিক্ষক মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকা বা আটক হওয়ার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রতিবেদন আকারে জানানো হবে। সেখান থেকে বিভাগীয় ডিপিইও নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

বিষয় : আটক জয়পুরহাট ইয়াবা ট্যাবলেট

Cox News

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ইয়াবাসহ শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ইয়াবাসহ শিক্ষক আটক
0:00 0:00
1.0x