Cox News

উখিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ

মুসলিম উদ্দিন:

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮জনকে গ্রেফতার করেছে।

আজ ১২ আগস্ট ২০২৬ (বুধবার) গ্রেফতারকৃতদের  আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত ৫জন এবং পূর্বের নিয়মিত মামলার এজাহার নামীয় আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, উখিয়া থানা এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। অপরাধের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিষয় : #উখিয়া #থানা

Cox News

বুধবার, ১২ আগস্ট ২০২৬

উখিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

মুসলিম উদ্দিন:

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮জনকে গ্রেফতার করেছে।

আজ ১২ আগস্ট ২০২৬ (বুধবার) গ্রেফতারকৃতদের  আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত ৫জন এবং পূর্বের নিয়মিত মামলার এজাহার নামীয় আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, উখিয়া থানা এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। অপরাধের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x