Cox News

​উখিয়ায় বনায়ন পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

​উখিয়ায় বনায়ন পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

মুসলিম উদ্দিন:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জে সরকারের বনায়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রবিবার (০৯ আগস্ট) দুপুরে তিনি থাইংখালী বিটের ১৫০ হেক্টর জুড়ে বাস্তবায়িত বনায়ন প্রকল্প ঘুরে দেখেন এবং পরবর্তীতে একটি গাছের চারা রোপণ করেন।

​পরিদর্শনকালে বনবিভাগের কর্মকর্তারা উখিয়া রেঞ্জের বনায়ন উদ্যোগ, চারা গাছের পরিচর্যা, সংরক্ষণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন বনায়নের পাশাপাশি বিদ্যমান বনভূমি সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" তিনি আরও জানান, স্থানীয় জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে দেশীয় প্রজাতির গাছ রোপণ এবং সেগুলোর সঠিক তদারকি নিশ্চিত করা জরুরি।

​এ সময় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, টেকনাফ ও উখিয়ার সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিনসহ বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিষয় : #উখিয়া #প্রতিমন্ত্রী

Cox News

সোমবার, ১০ আগস্ট ২০২৬

​উখিয়ায় বনায়ন পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x