Cox News

মাকে হত্যার পর পানিতে ফেলে ‘ডুবে মৃত্যু’ বলে প্রচার, সৎ ছেলেসহ তিনজনের যাবজ্জীবন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাকে হত্যার পর পানিতে ফেলে ‘ডুবে মৃত্যু’ বলে প্রচার, সৎ ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
রায় ঘোষণার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিনজনকে আদালত চত্বর থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাইয়ে মরিয়ম বেওয়া নামে এক নারীকে হত্যা মামলায় তাঁর সৎ ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজের (২য় আদালত) বিচারক মো. তসরুজ্জামান এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহানুর রহমান শাহীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা এবং আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার।

আদালত সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর মরিয়ম বেওয়া সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই থাকতেন। ২০০৫ সালের ৩১ জুলাই রাতে সৎ ছেলে সুজাউল ইসলাম ও তাঁর সহযোগীরা অসুস্থতার কথা বলে মরিয়মকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে পাশের মাঠের মধ্যে তাঁকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ একটি পুকুরে ফেলে পানিতে ডুবে মরিয়মের মৃত্যু হয়েছে বলে প্রচার চালানো হয়।

হত্যার একদিন পর পুকুর থেকে মরিয়ম বেওয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বোন ওই বছরের ৭ আগস্ট হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহানুর রহমান শাহীন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজাউল ইসলামসহ তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিষয় : হত্যা কারাদণ্ড আদালত নারী যাবজ্জীবন জয়পুরহাট কালাই

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাকে হত্যার পর পানিতে ফেলে ‘ডুবে মৃত্যু’ বলে প্রচার, সৎ ছেলেসহ তিনজনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x