Cox News

লামায় প্রশাসনের নাকের ডগায় বালু লুট! অস্ত্রধারীদের ভয়ে নীরব গ্রামবাসী

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লামায় প্রশাসনের নাকের ডগায় বালু লুট! অস্ত্রধারীদের ভয়ে নীরব গ্রামবাসী

মো. ইনতাজ হোসেন, (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। আমতলী, ধূইল্যা ও গরুরলোডা গ্রামের এক কিলোমিটার এলাকার মধ্যে ১২টি পয়েন্টে ৩০টির বেশি ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ট্রাক ও ডাম্পারযোগে অন্তত ৪০০ গাড়ি বালু লোহাগাড়া ও সাতকানিয়ায় পাচার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ডলু খাল, গরুরলোডা খাল ও ধূইল্যা খালের বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও স্তূপ করে রাখা হয়েছে। বিশেষ করে আমতলী ও গরুরলোডা এলাকায় একাধিক বিশাল বালুর স্তূপ রয়েছে। স্থানীয়দের দাবি, গরুরলোডা গ্রামের তিনটি পয়েন্টে প্রায় তিন থেকে চার লাখ ঘনফুট বালু মজুত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে বালু উত্তোলন ও পরিবহন করছে। তাদের সঙ্গে স্থানীয় ১৫-২০ জন জড়িত রয়েছেন। অস্ত্রধারীদের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

অনিয়ন্ত্রিত বালু উত্তোলনে খালের পাড় ভেঙে বসতভিটা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রেজারের বিকট শব্দে দিন-রাত অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে তিন গ্রামের জনপদ আরও বড় ধরনের ভাঙনের মুখে পড়বে।স্থানীয়দের ভাষ্যমতে, গত দুই বছরে বালু উত্তোলনের পয়েন্ট দুই-তিনটি থেকে বেড়ে ১২টিতে দাঁড়িয়েছে। এত বড় পরিসরে বালু উত্তোলন ও পরিবহন চললেও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। অবৈধ এই কারবার থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। উপজেলা প্রশাসন যেকোনো পদক্ষেপ নিলে পুলিশ সহযোগিতা করবে।

অন্যদিকে বক্তব্য জানতে জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ে ফোন করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার বন্ধ, বালু উত্তোলন ও পরিবহনে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Cox News

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লামায় প্রশাসনের নাকের ডগায় বালু লুট! অস্ত্রধারীদের ভয়ে নীরব গ্রামবাসী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x