Cox News

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫, একজনের ৬ মাসের কারাদণ্ড ৪ ওয়ারেন্টে দুই আসামি গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত রোহিঙ্গাও কারাগারে

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫, একজনের ৬ মাসের কারাদণ্ড ৪ ওয়ারেন্টে দুই আসামি গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত রোহিঙ্গাও কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি দুজন, পরোয়ানাভুক্ত দুজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজন রয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন—উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার মামুন রশিদ (২৩)। তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে পরিচিত। অপরজন পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার ছালেহ আকরাম বাপ্পী (৩২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

এ ছাড়া জিআর পরোয়ানামূলে বালুখালী ১২ নম্বর ক্যাম্পের লালু (৩৭) এবং সিআর পরোয়ানামূলে রাজাপালংয়ের হরিণমারা এলাকার আমিনুর হককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক চারটি ওয়ারেন্ট থাকায় দুটি জিআর ও দুটি সিআর পরোয়ানা তামিল করা হয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ক্যাম্প-১৫ জামতলীর আবুল হোসেন (২২) নামের এক রোহিঙ্গাকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫, একজনের ৬ মাসের কারাদণ্ড ৪ ওয়ারেন্টে দুই আসামি গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত রোহিঙ্গাও কারাগারে

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x