নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন নিয়মিত মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উখিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার পৌরসভার বড়বাজার পেশকারপাড়ার আরিফুল ইসলাম আরিফ (৩৩), মহেশখালীর কুতুবজোমের সোনাদিয়া পূর্বপাড়ার মঞ্জুর আলম মঞ্জু (৩৮), উখিয়ার পালংখালীর পশ্চিম আঞ্জুমানপাড়ার ১৭ বছর বয়সী এক শিশু এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর মোহাম্মদ ইউনুছ (৪১) ও ক্যাম্প-২ পশ্চিমের নুরুল আমিন (২৮)।
উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাঁচজনই নিয়মিত মামলার আসামি। তাদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।