Cox News

উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উখিয়া থানা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ও আটক ১১ জনের মধ্যে নিয়মিত মামলায় চারজন, জিআর ওয়ারেন্টমূলে দুজন, জিআর সাজা ওয়ারেন্টমূলে একজন এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত একজন রয়েছেন। এ ছাড়া গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করা হয়।

জিআর সাজা ওয়ারেন্টমূলে গ্রেপ্তার মোহাম্মদ আইয়ুব (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ (৩৪) নামে আরেকজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার অন্যদের মধ্যে নিয়মিত মামলার আসামি সাকিমং তংচংগ্যা (২৪), রিশান্ত তংচংগ্যা (২৫), মোহাম্মদ আয়াছ (৩২) ও আমান উল্লাহ (৩২) রয়েছেন। জিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছেন ছালামত উল্লাহ বাসু (৩৫) ও আবদুল ওয়াহাব শুক্কুর (৩৯)।

অন্যদিকে, গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করে পুলিশ। পরে তাদের পিসি ও পিআর যাচাই-বাছাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের মধ্যে আটজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x