প্রসেনজিত বড়ুয়া:
জরুরি মেরামত ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা ছাঁটাই কাজের জন্য কক্সবাজারের উখিয়ার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়—চারুকাঠি, ডেইলপাড়া, তুলাতলী, রেজু আমতলী, বিজিবি ক্যাম্প ও চাকমাপাড়া।
উখিয়া জোনাল অফিসের কর্মকর্তারা জানান, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই ও প্রয়োজনীয় মেরামত কাজ করা হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।