Cox News

‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’ সংগঠনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’ সংগঠনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রসেনজিত বড়ুয়া:

কক্সবাজারের বৌদ্ধ তরুণ-তরুণীদের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’ সংগঠনের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) উখিয়ার পাতাবাড়ি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত এক সভায় এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুতুপালং গোল্ডেন টেম্পল, উখিয়ার পরিচালক ভদন্ত এস. বিপুলাসেন ভিক্ষু। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সুভম বড়ুয়া অপুকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রানা বড়ুয়া।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আর্য্যনন্দ শ্রামণ ও অনুপম বড়ুয়া রনি।

নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার পাশাপাশি বৌদ্ধ তরুণ-তরুণীদের মধ্যে ঐক্য, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Cox News

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’ সংগঠনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x