Cox News

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

​এইচ.কে রফিক উদ্দিন:

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এতে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি প্রতিকারে এবং নিরপেক্ষ তালিকা প্রকাশের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।

​গত ১০ সেপ্টেম্বর দেওয়া ঐ অভিযোগে শিক্ষকরা উল্লেখ করেন, সারাদেশে সহকারী শিক্ষকদের গ্রেডেশন কার্যক্রম স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। কক্সবাজারের অন্যান্য উপজেলায় ইতিমধ্যে খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করা হলেও উখিয়া উপজেলা শিক্ষা অফিস রহস্যজনক কারণে তা এখনো প্রকাশ করেনি।

​অভিযোগপত্রে আরও বলা হয়, অতীতে উখিয়ায় উন্নয়ন প্রকল্প (পিইডিপি) থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণে চরম অনিয়ম করা হয়েছে। নীতিমালায় উন্নয়ন প্রকল্পে নিয়োগের তারিখ গণনার স্পষ্ট নিয়ম থাকলেও, রাজস্ব খাতে যোগদানের তারিখ দেখিয়ে বহু শিক্ষককে চলতি দায়িত্ব বা সুবিধা দেওয়া হয়। ফলে জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও অনেক যোগ্য শিক্ষক পদোন্নতি ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

​চলমান তালিকা প্রণয়ন প্রক্রিয়াতেও একই ধরনের তথ্য গোপনের চেষ্টা চলছে বলে শিক্ষকদের আশঙ্কা। সঠিক তথ্য যাচাই-বাছাই না করে জ্যেষ্ঠতা তালিকা চূড়ান্ত করা হলে ভবিষ্যতে পদোন্নতি ও বদলি নিয়ে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হবে বলে সতর্কতা জানান তারা।

​ভুক্তভোগী শিক্ষকরা জানান, “আমরা কোনো অনিয়ম বা তথ্যের কারচুপি চাই না। প্রতিটি শিক্ষকের মূল নিয়োগপত্র, রাজস্ব খাতে যোগদান ও নিয়মিতকরণের নথি সঠিকভাবে যাচাই করতে হবে। জ্যেষ্ঠতা বিধিমালা অনুসরণ করে একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলে শিক্ষকদের মধ্যকার ক্ষোভ ও বিভ্রান্তি দূর হবে।”

​ইতোমধ্যে প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সরকারি বিধিমালা অনুযায়ী শিক্ষকদের জ্যেষ্ঠতা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার সহকারী শিক্ষকরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেন, গ্রেডেশন তালিকা দ্রুত বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তবে দীর্ঘদিনেও এটি বাস্তবায়িত না হওয়ায় অনেকেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিলম্বের জন্য তাকে দায়ী করছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, গ্রেডেশন তালিকার বিষয়টিগুরুত্বের সাথে দেখব। সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি, প্রক্রিয়া অনুযায়ী দ্রুত বিষয়টির অগ্রগতি হবে।

চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মোহাম্মদ নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দ্রুত গ্রেডেশন তালিকা প্রনয়ন করতে বলা হয়েছে।

Cox News

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x