Cox News

ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, ১ মাস পর ঢাকায় মূল ঘাতক গ্রেপ্তার

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, ১ মাস পর ঢাকায় মূল ঘাতক গ্রেপ্তার

​উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও ৫ বছরের শিশু সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দীর্ঘ ১ মাস ৭ দিন পর মূল ঘাতক এহেছানুল হককে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গত রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার তেজগাঁও এলাকার একটি লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১৫ জানান, গত ৯ জুলাই কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে এহেছানুল হক ধারালো দা দিয়ে কুপিয়ে তাঁর স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) ও শিশু সন্তান মোহাম্মদ শামীমকে ঘটনাস্থলেই হত্যা করেন। এ সময় তাঁর আরেক ছেলে মোহাম্মদ আফছার (১৪) গুরুতর আহত হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এহেছানুল।

​র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ ও র‍্যাব-২ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁও থেকে এজাহারনামীয় প্রধান আসামি এহেছানুলকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে উখিয়া থানায় হস্তান্তরের কাজ চলছে।

বিষয় : #উখিয়া

Cox News

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, ১ মাস পর ঢাকায় মূল ঘাতক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x