Cox News

বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বৃহত্তর হলদিয়া পালং ইউনিয়নের প্রিয় মুখ, বৃহত্তর হলদিয়া পালং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত ইউপি সদস্য, মরহুম হাজী আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ।

২০২০ সালের ১৫ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নিবেদিতপ্রাণ নেতা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন এবং মানুষের কাছে ছিলেন আস্থার প্রতীক।

বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তিনি হলদিয়া পালং ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর দৃঢ় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা স্থানীয় রাজনীতিতে আজও স্মরণীয় হয়ে আছে।

প্রায় ৩০ বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করেছেন। এলাকার উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থাকাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, সহজ-সরল ও পরোপকারী।

স্থানীয়দের ভাষ্য, আব্দুল আজিজ মেম্বারের বাড়ি ছিল সবার জন্য উন্মুক্ত। যে কোনো সময়, যে কোনো সমস্যায় মানুষ তাঁর কাছে গেলে তিনি কাউকে নিরাশ করতেন না।

মরহুমের ছেলে তরুণ সাংবাদিক সোহেল সিকদার রানা বলেন, "আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আমরা সমাজের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করব। বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।"

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এই অকৃত্রিম জনসেবককে।

সবার প্রার্থনা—আল্লাহ যেন তাঁর নেক আমলগুলো কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করেন  আমিন।

বিষয় : #উখিয়া

Cox News

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x