Cox News

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।

রোববার (২ আগস্ট) দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা গেছে। নিখোঁজদের খোঁজে এখনো তল্লাশি চলছে।

পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েশির মাকাসারের উদ্দেশে যাচ্ছিল ওই ফেরি। রোববার সকালে মাদুরার কাছে আগুন লাগে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।

মাদুরা দ্বীপ জাভার উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত। এই রুটে নিয়মিত ফেরি চলাচল করে।

সূত্র: রয়টার্স

বিষয় : আগুন নিহত ফেরি ইন্দোনেশিয়া

Cox News

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।

রোববার (২ আগস্ট) দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা গেছে। নিখোঁজদের খোঁজে এখনো তল্লাশি চলছে।

পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েশির মাকাসারের উদ্দেশে যাচ্ছিল ওই ফেরি। রোববার সকালে মাদুরার কাছে আগুন লাগে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।

মাদুরা দ্বীপ জাভার উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত। এই রুটে নিয়মিত ফেরি চলাচল করে।

সূত্র: রয়টার্স

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x