Cox News

ক্ষমার বার্তার পর মামলা নিয়ে মোদিকে প্রশ্ন, কটাক্ষ অভিজিতের

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্ষমার বার্তার পর মামলা নিয়ে মোদিকে প্রশ্ন, কটাক্ষ অভিজিতের
ক্ষমার বার্তার পর মামলা নিয়ে মোদিকে প্রশ্ন, কটাক্ষ অভিজিতের। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মোদি ক্ষমার বার্তা দিলেও, এবার সেই বক্তব্যের যৌক্তিকতা ও উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন 'ককরোচ জনতা পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

অভিজিৎ দীপকে প্রশ্ন তুলেছেন, ক্ষমার কথা কি শুধুই মুখের কথা, নাকি আন্দোলন কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোও শেষ পর্যন্ত প্রত্যাহার করা হবে।

প্রধানমন্ত্রী শুক্রবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী মোদি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যা গত এক সপ্তাহে ছড়িয়ে দেওয়া তার ধারাবাহিক ভিডিও বার্তার পঞ্চম পর্ব ছিল।

ভিডিও বার্তায় মোদি বলেন, আন্দোলনের সময় কিছু তরুণ তার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছে। এমনকি তার প্রয়াত মাকেও অপমান করা হয়েছে। তবু তিনি ব্যক্তিগতভাবে সেই শিক্ষার্থীদের ক্ষমা করে দিতে চান।

মোদি আরও বলেন, গালিগালাজ বা অপমান দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। শাস্তি, মামলা বা হয়রানির পথেও পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। বরং বিভ্রান্ত তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। তাঁর এই বক্তব্য প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর কিছুক্ষণের মধ্যেই ওই ভিডিওর মন্তব্যের ঘরে নিজের প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। তিনি লেখেন, শুধু ক্ষমার কথা বললেই হবে না, আন্দোলনের ঘটনায় যেসব মামলা হয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। তাঁর এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়। প্রসঙ্গটি নতুন নয়।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বড় ধরনের ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলনের সময় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নয়ডার এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

পরবর্তীতে আন্দোলন দীর্ঘায়িত হয় এবং দেশজুড়ে তা রাজনৈতিক রূপ নেয়। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন মহল থেকেও বক্তব্য আসে। শেষ পর্যন্ত কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপরও আন্দোলন ঘিরে হওয়া মামলাগুলো নিয়ে বিতর্ক থামেনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী এখন তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। সে কারণেই তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করছেন। বিশেষ করে তরুণদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দিতে এই মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে বিরোধীদের দাবি, শুধু আবেগঘন বক্তব্য দিলেই পরিস্থিতির সমাধান হবে না। আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয় সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষমা ও সহনশীলতার বার্তা থাকলেও বিরোধীদের একাংশ বলছে, বাস্তব পদক্ষেপই হবে সরকারের অবস্থানের প্রকৃত পরীক্ষা। তাদের মতে, যদি সত্যিই ক্ষমা করার মানসিকতা থাকে, তাহলে আন্দোলনের ঘটনায় হওয়া মামলাগুলো পুনর্বিবেচনা করা উচিত।

শাসক দলের নীরবতার কারণে আন্দোলন ঘিরে হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি। সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু হওয়া এই বিতর্ক এখন গড়িয়েছে রাজপথ ও জাতীয় রাজনীতিতে। মোদির ক্ষমার বার্তার পর সরকার আসলে বাস্তবে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

বিষয় : ভারত শিক্ষার্থী নরেন্দ্র মোদি

Cox News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ক্ষমার বার্তার পর মামলা নিয়ে মোদিকে প্রশ্ন, কটাক্ষ অভিজিতের

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x