Cox News

পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার
উদ্ধার হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড এবং রিভলবার ও দুটি ম্যাগাজিন। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা ও কদমতলীতে পৃথক অভিযানে পুলিশের লুট হওয়া চারটি কাঁদানে গ্যাসের (টিয়ার গ্যাস) গ্রেনেড, দুটি ম্যাগজিন ও একটি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বাহিনী।

র‍্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গোপন সংবাদ পেয়ে সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডেমরা থানার মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোড-সংলগ্ন পাঁচ কাঠা জঙ্গল এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ছাড়া ‎একই রাতে ১টা ৩০ মিনিটের দিকে কদমতলী থানার জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকায় জনৈক চান মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি ম্যাগজিন উদ্ধার করে র‍্যাব।

‎উদ্ধার করা গ্রেনেড, রিভলবার ও ম্যাগজিন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

বিষয় : ঢাকা পুলিশ অস্ত্র উদ্ধার

Cox News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x