Cox News

গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষের নির্দেশ পুলিশ সদর দপ্তরের
পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে প্রতিটি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

আজ বুধবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

এ সময় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি এবং উল্লেখযোগ্য ঘটনাবলি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ সংক্রান্ত মামলার তদন্তের অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিষয় : জেলার খবর ধর্ষণ হত্যা অপরাধ পুলিশ ডাকাতি অপহরণ

Cox News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x