Cox News

পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের পটিয়ায় এবার থানার ২শ গজ সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। রাজবন্দিদের মুক্তির দাবিতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী পার্থ দাশের নেতৃত্বে মিছিলটি পটিয়া পৌর এলাকার থানা গেটের পশ্চিমে পাশ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং আটক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, বিক্ষোভ মিছিলের ফুটেজ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : চট্টগ্রাম

Cox News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের পটিয়ায় এবার থানার ২শ গজ সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। রাজবন্দিদের মুক্তির দাবিতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী পার্থ দাশের নেতৃত্বে মিছিলটি পটিয়া পৌর এলাকার থানা গেটের পশ্চিমে পাশ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং আটক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, বিক্ষোভ মিছিলের ফুটেজ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x