Cox News

সোনার পাড়ায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনার পাড়ায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন

​উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় মাদক কারবার, সেবনের আসর এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে।

গত ১৬ আগস্ট এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে ১নং জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন।

​আবেদনে সোনার পাড়া ও মোনাফ মার্কেট এলাকার বাসিন্দা হালিমা খাতুন (৫৪), নাসরিন আক্তার মৌসুমি (২৬), ইউসরা হোসাইন (২০) এবং ইয়াছিনসহ একই পরিবারের কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

​বাদীর অভিযোগ, বিবাদীরা গত ৫-৬ বছর ধরে বসতবাড়িতে মাদকের আসর ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। স্থানীয়রা সতর্ক করলেও তারা তা বন্ধ করেননি। এছাড়াও তাদের বিরুদ্ধে ইয়াবা কারবার, চুরি এবং প্রলোভন দেখিয়ে পরবর্তীতে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও আনা হয়েছে।

​এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজকে রক্ষায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে আবেদনে।

Cox News

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোনার পাড়ায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x