Cox News

উখিয়ায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং দুজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন রনজিত বড়ুয়া (৪৫)। তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হীরারদ্বীপ বড়ুয়া পাড়ার বাসিন্দা।

অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার বশির উল্লাহর ছেলে মো. মুরাদ (২০) এবং একই ইউনিয়নের ইমামের ডেইলের নুরুল ইসলামের ছেলে সোলতান আহমদ আবদুল কাদের (১৯)।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া তিনজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

উখিয়ায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x