মুসলিম উদ্দিন :
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নুরুল আমিন মেম্বারের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোটবাজার ফজল মার্কেটে হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হলদিয়া পালং ইউনিয়ন শ্রমিক দলের দক্ষিণ শাখা এ মাহফিলের আয়োজন করে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাতে হামলার শিকার হন নুরুল আমিন মেম্বার। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন সাংগঠনিক দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক মুনির আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শ্রমিক দলের নেতা আবদুল মালেক মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাবেক নেতা জামাল মাহমুদ। এ সময় জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা শ্রমিক দলের সভাপতি ছলিম উল্লাহ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের নেতা আবদুস সালাম তালুকদার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তারা নুরুল আমিন মেম্বারের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে নুরুল আমিন মেম্বারের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।