Cox News

উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪, ৭টি ওয়ারেন্ট তামিল

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪, ৭টি ওয়ারেন্ট তামিল

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) উখিয়া থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, জিআর পরোয়ানামূলে ২ জন, সিআর পরোয়ানামূলে ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জন রয়েছেন।

এ ছাড়া গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে পৃথক সাতটি ওয়ারেন্ট থাকায় সেগুলো তামিল করা হয়েছে। এর মধ্যে জিআর মামলার চারটি ওয়ারেন্টের বিপরীতে দুজন এবং সিআর মামলার তিনটি ওয়ারেন্টের বিপরীতে দুজনকে গ্রেপ্তার করা হয়।

নিয়মিত মামলায় গ্রেপ্তার সাতজন হলেন—শফিউল্লাহকাটা ক্যাম্প-১৬-এর নুর নবী (১৬), বালুখালী ক্যাম্প-৮-এর মো. জোবায়ের হোসেন (২০), কুতুপালং ক্যাম্প-৭-এর মো. রহিম মোল্লা (৩২), ক্যাম্প-৯-এর রশিদ উল্লাহ (৩৮) ও মো. ইয়াহিয়া (৫৪)। এ ছাড়া পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার ছৈয়দ হোসেন প্রকাশ মানিক (২৮) এবং ঘোনারপাড়া এলাকার মো. রিদুয়ান (২৬) রয়েছেন।

পুলিশের দেওয়া তালিকায় শেষোক্ত দুজনকে পালংখালী ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪ জনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Cox News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪, ৭টি ওয়ারেন্ট তামিল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x