Cox News

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ, সেবায় সন্তুষ্ট রোগীরা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ, সেবায় সন্তুষ্ট রোগীরা

প্রসেনজিত বড়ুয়া:

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে রোগীর আগমন। বিশেষ করে প্রতিদিন সকাল থেকে বহির্বিভাগ ও হাসপাতাল চত্বরে রোগী ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালের চিকিৎসা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক রোগী ও স্থানীয়রা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীদের উপস্থিতি বাড়তে থাকে। চিকিৎসকের পরামর্শ নিতে বহির্বিভাগে দীর্ঘ সারিও দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বৃদ্ধি পাওয়ায় রোগীদের আস্থা বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে নিয়মিত চার ধরনের পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। পাশাপাশি আরও ২৬ ধরনের পরীক্ষা সরকারি নির্ধারিত ফি’র মাধ্যমে করার সুযোগ রয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসায় নিয়মিত চিকিৎসকরাও সেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতালের পরিচ্ছন্নতার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়মিত হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় রোগীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। রোগীদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলও হাসপাতালের বর্তমান পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. এহেচান উল্লাহ সিকদার হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো ও ব্যবস্থাপনায় বিভিন্ন ইতিবাচক পরিবর্তন এসেছে। তাদের মতে, তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দা হওয়ায় এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুল হাসানও নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন রোগীরা। পাশাপাশি জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক সেবা এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসক ও নার্সদের নিয়মিত দায়িত্ব পালনের কথাও জানা গেছে।

হাসপাতালে কর্মরত রাজবির তারেক নামের একজন সেবামূলক কর্মকাণ্ডের কথাও জানিয়েছেন রোগী ও স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাদের দাবি, কোনো রোগী বা অসহায় ব্যক্তি সহযোগিতা চাইলে তিনি সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান। এমনকি অসহায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ কিনে দিতে ব্যক্তিগত অর্থও ব্যয় করেছেন বলে জানিয়েছেন অনেকে। তার আচরণ ও রোগীদের সহযোগিতার বিষয়টিও প্রশংসা করেছেন অনেকে।

রোগীদের ভাষ্য, রাতে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে অনেকেই হাসপাতালের পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। ডা. এহেচান উল্লাহ সিকদার গভীর রাতেও ফোন রিসিভ করে প্রয়োজনীয় পরামর্শ দেন বলেও কয়েকজন রোগী ও স্বজন জানিয়েছেন।

তবে হাসপাতালের সেবায় সন্তুষ্টির পাশাপাশি কিছু অভিযোগও রয়েছে রোগীদের। বিশেষ করে প্রয়োজনীয় সব ধরনের ওষুধ হাসপাতাল থেকে না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এনজিওগুলোর সহায়তা কমে যাওয়া এবং বিভিন্ন কারণে সরকার থেকে বর্তমানে সব ধরনের ওষুধ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। ফলে কিছু ওষুধের সংকট রয়েছে। তবে জরুরি প্রয়োজনীয় ওষুধগুলো হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, বর্তমান সেবার মান ধরে রাখার পাশাপাশি ওষুধ সংকটসহ রোগীদের অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা হলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের আস্থা আরও বাড়বে এবং প্রত্যন্ত এলাকার মানুষ সরকারি স্বাস্থ্যসেবার সুফল আরও বেশি পাবেন।

Cox News

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ, সেবায় সন্তুষ্ট রোগীরা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x