Cox News

উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

এইচ.রফিক উদ্দিন: 

কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৬ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।  গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে উখিয়ার বালুখালী কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাঁকড়া ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয় : #উখিয়া

Cox News

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x