Cox News

মডেল-অভিনেত্রী রিধিকার রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মডেল-অভিনেত্রী রিধিকার রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রিধিকা রিধি। ছবি: সংগৃহীত

মারা গেছেন মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। পরিবার থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। এরপর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবন থেকে তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রিধির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। তাঁর মা ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকে এ বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাঁদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

উল্লেখ্য, রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়ে নাম লেখান। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

বিষয় : বিনোদন মৃত্যু নাটক টেলিভিশন

Cox News

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মডেল-অভিনেত্রী রিধিকার রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x