Cox News

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে নুহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু নুহাদ ওই এলাকার মো. জাকির বাগেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন ভোরে ঘুমন্ত অবস্থায় নুহাদকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান। পরে তাঁরা সাপটি মেরে ফেলেন।

এদিকে শিশুটিকে সাপ কামড়ানোর বিষয়টি বুঝতে পারলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয় : জেলার খবর শিশু মৃত্যু নাটোর সাপ নলডাঙ্গা

Cox News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের নলডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে নুহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু নুহাদ ওই এলাকার মো. জাকির বাগেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন ভোরে ঘুমন্ত অবস্থায় নুহাদকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান। পরে তাঁরা সাপটি মেরে ফেলেন।

এদিকে শিশুটিকে সাপ কামড়ানোর বিষয়টি বুঝতে পারলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x