Cox News

জামায়াত নেতার মাদ্রাসায় বন্ধ কক্ষে সরকারি ধানের বীজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াত নেতার মাদ্রাসায় বন্ধ কক্ষে সরকারি ধানের বীজ
লোহাগাড়ায় মাদ্রাসার বন্ধ কক্ষে কৃষকের কাছে বিনামূল্যে বিতরণের ১৩ বস্তা ধানের বীজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতা শামসুল ইসলাম হেলালীর পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকের কাছে বিনামূল্যে বিতরণের ১৩ বস্তা ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ। তখন তিনি মাদ্রাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। এ সময় তিনি কক্ষটি খোলার নির্দেশ দেন। কক্ষটি খুললে ভেতরে সরকারি আমন ধানের বীজের বস্তা পাওয়া যায়। ইউএনও বীজগুলো উদ্ধার করেন। এরপরই বিষয়টি সামনে আসে। 

বীজগুলো কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও তা করা হয়নি। অভিযুক্ত জামায়াত নেতা হেলালী উপজেলার চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। তিনি মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপারের (অধ্যক্ষ) দায়িত্বে রয়েছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, মাদ্রাসা থেকে উদ্ধারের পর বীজগুলো কৃষকদের বিতরণ করা হয়েছে। সরকারি বীজের বস্তা মাদ্রাসায় কীভাবে গেল তা জানতে সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, সরকারি বীজগুলো বিনামূল্যে ২০ দিন আগে কৃষকদের মাঝে বিতরণ করেছি। উপজেলা থেকে চরম্বা ইউনিয়নটি দূরে হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠিয়েছিলাম। তারাই হয়তো বীজগুলো কৃষকদের না দিয়ে মাদ্রাসায় রেখে দেন। এ বীজগুলো ১৫ দিন আগে কৃষকদের মাঝে বিতরণ করার কথা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালী বলেন, সরকারিভাবে কৃষকদের বিতরণের জন্য ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। চার বস্তা বিতরণ করা হলেও বাকি বীজ মাদ্রাসায় রাখা হয়েছিল। ব্যস্ততার কারণে আর বিতরণ করা হয়নি। 

বিষয় : জামায়াতে ইসলামী লোহাগাড়া ধান

Cox News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জামায়াত নেতার মাদ্রাসায় বন্ধ কক্ষে সরকারি ধানের বীজ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x