Cox News

নড়াইলে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নড়াইলে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতুড়ি পেটায় স্ত্রী জোনাকি খানম (২৫) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জোনাকি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। ঘটনার পর স্বামী জসিম শেখ (৩২) থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

আজ রোববার দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার করফা গ্রামের মোমরেজ শেখের ছেলে জসিম শেখ মাদকাসক্ত ছিলেন। স্ত্রী জোনাকির কাছে টাকা চেয়ে না পেলে তাঁকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। পারিবারিক কলহের একপর্যায়ে জসিম শেখ স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে তাঁর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালান। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করে জোনাকিকে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পরপরই জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোনাকির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। অভিযুক্ত স্বামী জসিম শেখকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : জেলার খবর পুলিশ স্ত্রী মাদকাসক্ত লোহাগড়া নড়াইল স্বামী

Cox News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নড়াইলে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতুড়ি পেটায় স্ত্রী জোনাকি খানম (২৫) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জোনাকি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। ঘটনার পর স্বামী জসিম শেখ (৩২) থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

আজ রোববার দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার করফা গ্রামের মোমরেজ শেখের ছেলে জসিম শেখ মাদকাসক্ত ছিলেন। স্ত্রী জোনাকির কাছে টাকা চেয়ে না পেলে তাঁকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। পারিবারিক কলহের একপর্যায়ে জসিম শেখ স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে তাঁর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালান। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করে জোনাকিকে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পরপরই জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোনাকির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। অভিযুক্ত স্বামী জসিম শেখকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x