Cox News

টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চাই ভুক্তভোগী পরিবার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চাই ভুক্তভোগী পরিবার

মুসলিম উদ্দিন:

​উখিয়ার পর্যটন এলাকা ইনানীর চারাবটতলীতে ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় বাসিন্দা কলিম উল্লাহর ঘর থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ মূল্যবান স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে কোটবাজারের আয়েশা সিদ্দিকা নামের এক তরুণী। গত ১২ সেপ্টেম্বর ঘটে যাওয়া এই ঘটনায় দুই পরিবারেই এখন চলছে চরম অস্থিরতা ও তোলপাড়।

​সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সর্বস্তরের মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, কোথায় নিখোঁজ হলো এই তরুণী?

ভুক্তভোগী কলিম উল্লাহর পরিবারের দাবি, গত ১২ সেপ্টেম্বর কৌশলে ঘর থেকে নগদ অর্থ ও জমানো স্বর্ণালংকার নিয়ে কাপড়সহ বের হয়ে যায় আয়েশা। ঘটনার পর ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিকভাবে কোটবাজারের হিলটপ স্কুল এলাকার নতুন মসজিদ সংলগ্ন আয়েশার বাবার বাড়িতে খোঁজ নিতে যায়। তবে তার মা-বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেয়ে তাদের ঘরে ফেরেনি এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে তারাও সম্পূর্ণ অন্ধকারেই রয়েছেন।

​অভিযুক্ত তরুণীর পরিচয়-

​নাম: আয়েশা সিদ্দিকা

​পিতার নাম: মো: শাহজাহান ড্রাইভার

​ঠিকানা: কোটবাজার হিলটপ স্কুল, নতুন মসজিদের পাশে, উখিয়া।

ঘটনাটি নিয়ে পরিবারটি চরম মানসিকভাবে ভেঙে পড়েছে। তবে শত্রুতা বা কঠোরতার বদলে ভুক্তভোগী পরিবার এখনও মানবিকতার দরজা খোলা রেখেছে। তাদের বক্তব্য পরিষ্কার "আমরা চাই খোয়া যাওয়া জিনিসপত্রগুলো ফেরত আসুক। যদি সে বা তার মাধ্যমে কেউ এসব মালামাল ফিরিয়ে দেয়, তবে আমরা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখব এবং তাকে ক্ষমা করে দেব।"

​তবে উপযুক্ত সময়ে মালামাল উদ্ধার না হলে আইনি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও আভাস দিয়েছে পরিবারটি।

যদি কোনো সচেতন নাগরিক উক্ত তরুণীর সন্ধান পেয়ে থাকেন বা তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানতে পারেন, তবে মানবিক খাতিরে দ্রুত নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

​জরুরি যোগাযোগ: 01613272033

Cox News

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চাই ভুক্তভোগী পরিবার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x