Cox News

লামায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লামায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

প্রসবের সম্ভাব্য তারিখও জানিয়েছিলেন চিকিৎসক, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হালিমা বেগম

ফরহাদ আহমদ, লামা-আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের লামা পৌরসভার সাবেক বিলছড়ি ৬ নম্বর ওয়ার্ডে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই এলাকার প্রতিবেশী মোঃ বাতেন, করমআলী ও মনোয়ার বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী হালিমা বেগম (৩৩) ওই এলাকার বাসিন্দা মোঃ হেলাল উদ্দিনের স্ত্রী। হামলার পর তাঁকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্বামী হেলাল উদ্দিনের অভিযোগ, তাঁর স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। অল্প কিছুদিনের মধ্যেই তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন চিকিৎসক। এমন অবস্থায় প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে তাঁর স্ত্রীকে মারধর করা হয়েছে।

হেলাল উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় তাঁর ওপর হামলার ঘটনায় আমরা খুবই আতঙ্কিত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, একজন অন্তঃসত্ত্বা নারীর ওপর এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে অভিযোগের বিষয়ে মোঃ বাতেন, করমআলী ও মনোয়ার বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Cox News

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

লামায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x