Cox News

মিয়ানমারে পাচারকালে সাড়ে ২২ হাজার কেজি সার জব্দ, আটক ২৩

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিয়ানমারে পাচারকালে সাড়ে ২২ হাজার কেজি সার জব্দ, আটক ২৩

মিয়ানমারে পাচারকালে ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় কার্গো বোটসহ ২৩ জন পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার (৩০ জুলাই) নগরীর পতেঙ্গা থানার বহির্নোঙর ও ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ এবং পাচারকারীদের আটক করা হয়। শনিবার কোস্ট গার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে বহির্নোঙর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুইটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেস চট্টগ্রামের একটি দল। এ সময় কোস্ট গার্ডের অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তাস্তর করা হয়েছে।

বিষয় : চট্টগ্রাম

Cox News

রোববার, ০২ আগস্ট ২০২৬

মিয়ানমারে পাচারকালে সাড়ে ২২ হাজার কেজি সার জব্দ, আটক ২৩

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x