Cox News

একই সময়ে পাল্টাপাল্টি মিছিল, নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের উত্তেজনা

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

একই সময়ে পাল্টাপাল্টি মিছিল, নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের উত্তেজনা
আড়াইহাজার বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে দুইপক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের মধ্যস্থতায় বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে দেড় ঘণ্টাব্যাপী আড়াইহাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আড়াইহাজার বাজার এলাকায় জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে। ঠিক একই সময় বিএনপির নেতাকর্মীরাও পৃথক একটি মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। দুটি মিছিল কাছাকাছি চলে এলে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইপক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

জানা গেছে, ওই সময়ে বিএনপির মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

অন্যদিকে জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুমিনুর হক সরকার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আড়াইহাজার উত্তর শাখার আমির মাওলানা মনিরুল ইসলাম।

কর্মসূচি নিয়ে জামায়াতের নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। বিএনপি মূলত আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই আজ মাঠে নেমেছিল। তবে আমরা কোনো ধরনের সংঘাতের দিকে যাইনি। jwARI.fetch( $( "#ari-image-jw6a6e0a8a121d9" ) );

তবে জামায়াতের এই দাবি অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, আমরা আগেই নির্ধারিত কর্মসূচি পালন করতে মাঠে নেমেছিলাম। আমরা কারো কোনো উস্কানিতে পা দিইনি।

এদিকে পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আড়াইহাজার বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা দুই মিছিলের মাঝামাঝি অবস্থান বজায় রেখে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হন।

সার্বিক বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঝখানে অবস্থান নিয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয়পক্ষই তাদের নিজ নিজ কর্মসূচি পালন শেষ করে স্থান ত্যাগ করেছে।

বিষয় : বিএনপি জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ

Cox News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

একই সময়ে পাল্টাপাল্টি মিছিল, নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের উত্তেজনা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x