Cox News

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত  ঘোষণা করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায় তবে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

শনিবার (১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এ ঘোষণা দেন তিনি।  

তিনি বলেন, তেলাপোকা-ছাড়পোকা যদি কিছু বলে তবে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলা। এ বাটপার নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় ছিল ১৭ বছর। প্রাণ আরএফ কোম্পনিতে এক্সিকিউটিভ হিসাবে সে চাকরি করেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ, নাহিদ ৫ আগস্টের আগে তার কোথায় ছিল। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুঙ্গির নীচে ছিল। লুঙ্গির নীচ থেকে বের হয়ে আজ আপনারা বড় নেতা।

তিনি বলেন, তেলাপোকা-ছাড়পোকাদের আজেবাজে বক্তব্যে সফল প্রধানমন্ত্রীর তারেক রহমানের কিছুই হবে না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চাষাঢ়া হয়ে ২নং রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়া গিয়ে সমাবেশ করে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।

বিষয় : নারায়ণগঞ্জ

Cox News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
0:00 0:00
1.0x