Cox News

চট্টগ্রামে শিশুকে শ্বাসরোধে হত্যায় একজনের ফাঁসি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে শিশুকে শ্বাসরোধে হত্যায় একজনের ফাঁসি

নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামি আল আমিন কিশোরগঞ্জের নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, আল আমিনের বিরুদ্ধে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই সঙ্গে লাশ সরিয়ে ফেলার অপরাধে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরের হালিশহর থানাধীন টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ৭ বছরের শিশু মো. মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা গোপন করতে তার লাশ পাশের বেড়ি বাঁধের খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহাবুব হালিশহর থানায় মামলা করেন।

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে শিশুকে শ্বাসরোধে হত্যায় একজনের ফাঁসি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x