Cox News

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে  মাদকবিরোধী অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মাধ্যমে অবশ্যই ইতিবাচক ফল মিলবে। 

সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রচারটাই মূল কাজ—যাতে সবাই বুঝতে পারে মাদক খারাপ জিনিস এবং তা ব্যবহার করা উচিত নয়। এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিষয় : ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x