Cox News

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩০ লিটার দেশীয় মদসহ ৪ মাদক কারবারি আটক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩০ লিটার দেশীয় মদসহ ৪ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়ার হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩০ লিটার দেশীয় মদসহ ৪ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x